বুকের তাজা রক্ত দিল (বিজয় দিবসের গান)

বুকের তাজা রক্ত দিল
তোমার দামাল ছেলের দল
মাগো তোমার মান বাঁচাতে
ওরাই শক্তি ওরাই বল
আজকে তাদের শ্রদ্ধাভরে স্বরন করি।।

হায় পরাধীন মাগো তোমার দুঃখ ঘুচাতে
তুচ্ছ করে নিজের জীবন তোমায় বাঁচাতে
শুধবো এঋণ তোমার কাছে স্বপথ করি।।

হায় মাগো তোর সোনার ছেলে কত পুন্য বলে মেলে
কত মায়ের অশ্রু জলে আজকে বিজয় পেলে।

আজযে মোদের স্বাধীন দেশের মান বাড়াতে
সবাই মিলে অসংগতির ভীত নাড়াতে
ধর্ম বর্ন নির্বিশেষে আজকে লড়ি।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।