তোমার মিথ্যে শান্তনাতেই আমার ভয়

তোমার মিথ্যে শান্তনাতেই আমার ভয়
থাকনা, আমি আমার মতই থাকি
তুমি থাক তোমার মতন
সেই কি ভাল নয়?
মিথ্যে শান্তনাতেই আমার ভয়।।

তোমার চোখের মায়া অনেক দেখেছি
শেষ বেলাতে, সেই মায়াতেই অনেক কেঁদেছি
তুমি মিথ্যেটাকে মিথ্যে দিয়েই ঢাক
শুধু এই হৃদয়টা ধুলোয় পড়ে রয়।।

ঝড়া পাতা কোথায় পড়ে রয়েছে
নতুন পাতায় ছাওয়া যে গাছ
তা কি মনে রেখেছে।

আমি অনেকটা আজ সামলে নিয়েছি
তোমার স্মৃতি অল্প আলোয় ঝাঁপসা করে দিয়েছি
ঝাড়বাতিটা জ্বলুক তোমার ঘরে
চাঁদের আলো আমার কাছে নতুন নয়।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।