শোন বলি দুখিনী এক মায়ের কথা (স্বাধীনতা দিবসের গান)
শোন বলি দুখিনী এক
মায়ের কথা
চোখের জলে আজো যে
তার
আচল ভিজে আছে (মায়ের)।।
সেই যে একাত্তরে,
পচিশে মার্চ রাতে
ছেলেটি তার হাড়িয়ে
গেছে পাক বাহিনীর হাতে
বুকে পাথর বেঁধে আজো
স্বপ্ন নিয়ে বাঁচে।।
বাবা হারা ছেলেটি
তার আসছি ফিরে বলে
সেই যে গেল, বছর ঘুরে
যুগ ও গেছে চলে
ঝাপসা চোখে চেয়ে থাকে
এই বুঝি সে আসে।।
Comments
Post a Comment