একদিন সময় এলে সবাই তো সবই ভুলে যায়

একদিন সময় এলে
সবাই তো সবই ভুলে যায়
পাওয়া না পাওয়ার ভীড়ে
জীবনটা ঠিকই বদলায়।।

সময়ের বাঁকে বাঁকে
জীবনটা কখোনো রঙিন
কখোনো বা ফিকে হয়
তবু চলে অন্তবিহীন
ক্লান্ত দিনের শেষে 
স্মৃতিগুলো পাতা উলটায়।।


অনেক বিয়োগ ভাগ
গুন হয়ে সব হয় যোগ
বিষন্নতাই শুধু ফিরে ফিরে
 করে অনুযোগ
সব শেষে হিসেবের
শূন্যটা থাকে যে খাতায়।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।