রকমারি ঝক্কির মাঝে কেন যে আইলাম

রকমারি ঝক্কির মাঝে কেন যে আইলাম
এই ধরা ঝামেলায় ভরা কেমনে এইসব এড়াইতাম।।

পারিনা নিজের মনটারে নিজেই সামলাইতে
চাইলে ডানে, মন যায় বামে ভাঙ্গা তরী বাইতে
আবার চাইতে চাইনা যেইনা দিকে, 
চক্ষু কয় আমি চাইতাম।

আমি চাইনা বুড়া হইতে চামড়া দেয় ধোতরা
চোক্ষের জ্যোতি কম হইয়া যায় মন হয় নারে বুড়া
আমি খাড়া হইয়া দিতে চাই দৌড়
হাটুতে কয় না যাইতাম।।

বুকের মাঝে পরান পক্ষি দিবানিশি ডাকে
কেমনে পাখি ঢুকলো সেথায়? ডাকে পাখি কাকে?
হাসান কয় কার হাতের পুতুল
হইয়া জীবন কাটাইলাম?।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।