ওরে ও কীর্তনখোলা নদী রে আমার

ওরে ও কীর্তনখোলা নদী রে আমার
তোর বুকেতে যেন ফিরে আসি রে বারবার।।

তোর কুলেই বড় হওয়া
যত খেলাধুলা
তোমার শীতল জলে কত
গড়াইত বেলা
তুইতো আমার প্রথম প্রিয়া প্রথম ভালবাসার।।

তোর তুফানে যুদ্ধ শেখা
জীবন তরী বাওয়া
বন্ধু রে তুই এই জনমের
অনেক বড় পাওয়া
জনম জনম এই বন্ধন তোমার আর আমার।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।