বাংলাদেশ মোদের প্রানের দেশ (দেশাত্ববোধক)

বাংলাদেশ 
মোদের প্রানের দেশ
সবুজ শ্যামল ছাঁয়া ঢাকা 
জল রঙেতে ছবি আঁকা
স্বদেশ মাতার স্নেহমাঝে
সবাই মিলে আছি বেশ।।

কেউ কারো নই পর যে মোরা সবাই আপন জন
সুখে দুখে দেশপ্রেমই যে মোদের সেরা ধন
ধর্ম বর্ণ নেই ভেদাভেদ মমতা অশেষ।।

দেশকে ভালো বাসি
তাইতো ফিরে ফিরে মাগো তোরই কাছে আসি।

শত্রু এলে সবাই মিলে করবো যে বিনাশ
এদেশকে ভাই গড়বো মোরো সুখেরই আবাস
ভালবাসায় জড়িয়ে রবে মোদের বাংলাদেশ ।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।