তুই চক্রান্ত করিয়া আমায় ফাসাইলিরে ফাসাইলি

তুই চক্রান্ত করিয়া আমায় ফাসাইলিরে ফাসাইলি
পিরিতের লোভ দেখাইয়া অকুলেতে ভাসাইলি।।

বুঝিনাইরে ছলাকলা তোর
নিস্পাপ চেহারা দেইখা হইলাম আমি তোর
এখন আমি খুইজা খুইজা মরি, তুই কোথায় পালাইলি।।

শূণ্যেতে তীর মারিলি আবার
সেই তীর আইসা কলিজাটা করিলো ছারখার
আমি দিবা নিশি বসি বসি, তীরের ব্যথাতে জ্বলি।।

সদা, ভাবিয়া চিন্তিয়া কর কাজ
লোভ করিলে সেই পাপেতে হইবো দুঃখের সাজ
হাসান বলে লোভ করিয়া, দেখরে কেমন ফল পাইলি।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।