বন্ধু আমায় জ্বালায় নিশি রাইতে
বন্ধু আমায় জ্বালায়
নিশি রাইতে
আমি অহর্নিশি চেষ্টা
করি
প্রেম আগুন নিভাইতে।।
মন নিয়া সে যে দুরে
রয়
(আমার) কোন কাজে মন
বসেনা
কাটেনা সময়।
সারা দিনে আসেনা সে
এই জ্বালা জুড়াইতে।।
পাইলে তারে বুঝাইবো
এবার
বিরহীনির কত জ্বালা
বুকের ভিতর
জ্বালাইব বিরহের আগুন
দুইজনরে পুড়াইতে।।
না দেখিলে তাহারে
একবার
সারাদিনে কিছু ভাল
লাগেনা আমার
যতই বলি লাগে ভাল
তাহার জ্বালা পাইতে।
Comments
Post a Comment