ও কোকিল তুই কি আমার ভাইয়ের খবর জানিস (মুক্তিযুদ্ধের গান)


ও কোকিল 
তুই কি আমার ভাইয়ের খবর জানিস
সেই যে একাত্তরে
গেল আর এলোনা ফিরে, রে তুই
আকাশেতে উড়ে আমার ভাইয়ের খবর আনিস।।

পথ চেয়ে রয়েছে মা নেইরে মুখে কথা
কপোলে তার অশ্রুর দাগ বুকে অনেক ব্যথা
জনম দুখী মায়ের ব্যাথা ঘুচাস যদি পারিস।।

তোর সুরেতে ফাগুন আসে ফুলে ভরে ধরা
দুখীনি এই বোনের দুঃখ ঘোচেনা রে ত্বরা
ভুলাতে যদি না পারিস তবে সে গান ছাড়িস।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।