তুমি নাটাই হাতে ইচ্ছেমত উড়াও আমার মন ঘুড়ি

তুমি নাটাই হাতে ইচ্ছেমত 
উড়াও আমার মন ঘুড়ি।
সুতো ছেড়ে আবার টানো
একেই বলে মনচুড়ি?।।


হেসে হেসে কাছে টেনে 
আবার কর রাগ
আমি মরি দেখে দেখে
তোমার অনুরাগ
কান পেতে রই শুনতে যে গো
তোমার কথার ফুলঝুড়ি।।


আর করোনা আমায় নিয়ে
এমনতর খেলা
তোমার খেলায় মরি আমি
যায়রে কেটে বেলা
কাছে এসে ভালবেসে
উড়াও যে প্রেমের ঘুড়ি।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।