নতুন করে এলো আবার পহেলা বৈশাখ (নববর্ষ)

নতুন করে এলো আবার পহেলা বৈশাখ
ঢোল বাজা, মাদল বাজা, বাজা তোরা শাঁখ
এলো পহেলা বৈশাখ, এলো পহেলা বৈশাখ।।

গাই নতুনের জয়গান এই নববর্ষে
জীর্ন জ্বরা মুছে ফেলে প্রানের হরষে
আজ জীবনে ভরা নদী নিল নতুন বাঁক।।

সব ভুলের আজ হোকরে ক্ষমা
সুখের স্মৃতি থাকুক জমা
দুঃখ ব্যাথা মিটিয়ে দিয়ে জীবনটা বদলাক।।

দুর হয়ে যাক সব ব্যবধান সকল বাঁধা
পুর্ন সুখে ভাসুক সবাই নয়তো আঁধা
নববর্ষের পুন্য বানে জীবন ভেসে যাক।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।