মধুরাতে চাঁদের সাথে তোমার গানে গানে


মধুরাতে চাঁদের সাথে তোমার গানে গানে
ভালবাসা দুকুল বেয়ে ভাসি সুরের বানে।।

জোছনা যে আজ তোমার রূপে হারায়
ফুল-কলিরা তোমায় ছুঁতে তোমাতে হাত বাড়ায়
গান ভুলে যায় রাতের পাখি নুপুর কিঙ্কনে।।

হাস্নাহেনার মিষ্টিমধুর গন্ধে ভরা
তোমার হাসির চমক যেগো মনহরা।

নিঝুম রাতের নিরবতা এসে
তোমার চোখের গভীরেতে যায়যে ওগো মিশে
যতই ফেরাই, যাই ভেসে যাই, অরোধ্য সেই টানে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।