তোমার এক জায়গাতে মন টেকেনা যদি জানিতাম

তোমার এক জায়গাতে মন টেকেনা যদি জানিতাম
আমি তোমার মনে আমার এই মন 
কখোনো না জুড়িতাম।।

এখন আমি ঘুরি পঙ্খি হইয়া আকাশে আকাশে
তুমি মীন হইয়া পাতালে থাক 
কেমনে পাই পাশে (তোমায়)
আমি কেমন কইরা ধরি তোমায় 
জলেতে থাকেনা দম।।

দক্ষিনেতে খুজি তোমায় দিশেহারার মত
আরে উত্তরেতে গিয়া তুমি
হইয়াছো পর্বত (বন্ধু)
আমি কেনবা তোমায় চাইয়াছি হায়
দুঃখের হইল এই জনম।।

হাসান বলে বুঝে শুনে হয় কিরে মন দেয়া
তির ছুড়িয়া মারিলে আর 
যায়কি ফিরে নেয়া (হায়রে)
এখন তোমাতে বিলীন হইয়া 
হইলাম তোমার এই অধম।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।