বাংলাদেশের ঘরে ঘরে

বাংলাদেশের ঘরে ঘরে কৃষকের ধানের শীষে
রাষ্ট্রনায়ক, মহান-নেতা শহীদ জিয়াউর রহমান
হৃদয়ে সবার ভালোবাসায় জিয়া তুমি আছো মিশে।
 
আমরা তোমায় ভালোবাসি
তোমার আদর্শে পথ চলি
জাতীয়তাবাদের চেতনাতে
মানুষের মুক্তির কথা বলি।
তোমার আদর্শে সোনার বাংলা
খুঁজে পাবে শান্তির পথের দিশে।।
 
শোষনে বঞ্চনায় যাদের যাদের জীবন, হয়েছে রাতের মতো কালো;
সাম্যবাদের এই গানে গানে তারা; খুঁজে পাবে মুক্তির পথের আলো।
 
তুমি সাধারণ জনতার নেতা
তুমি এদেশের নক্ষত্র
কালোথাবা ভেঙ্গে দিতে তোমার সেনারা 
ঘরে ঘরে রয়েছে অজস্র
এক হয়ে সবে মিলে গড়েবো স্বদেশ
থাকবো সবাই মিলেমিশে।



Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।