কিশোর কিশোরীদের উপর সহিংসতা প্রশমন

কিশোর কিশোরী আগামীর ভবিষ্যৎ
হোক নিরাপদ তাদের জীবন
মাতা-পিতার দায়িত্ব সন্তানের তরে
সহিংসতা করা প্রশমন।।
 
শুনতে হবে তাদের কথা
ভাবতে হবে তাদের ভালো মন্দ
বৈষম্য রুখতে হবে
বজায় রাখতে সুখ-স্বাচ্ছন্দ;
করলে অবহেলা নষ্ট হবে
কিশোর-কিশোরীদের জীবন।।
 
শিশু বিয়ে, সহিংসতা,
পাচার কিংবা যৌন নির্যাতন
শারীরিক আঘাত, মানষিক আঘাত
আছে কর্মক্ষেত্রে নির্যাতন
সবাই মিলে করবো প্রতিরোধ
প্রতিষ্ঠা হবে সুশাসন।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।