ও আমার বাংলাদেশ!

 
ও আমার বাংলাদেশ!
প্রানের চেয়ে প্রিয় তুমি,
রূপে অপরূপ স্বদেশ।
 
আঁকা বাঁকা গাঁয়ের পথের
দু’ধারে ফসলের ক্ষেত;
চোখ জুড়ানো শ্যামল মায়ায়
দুর হয়ে যায় সব বিভেদ
তোমার প্রেমে, তোমার বুকে
 আছি আমি সুখেই বেশ।।
 
তুমি আমার প্রথম প্রেমের ছবি।
তোমার প্রেমে বুদ হয়ে তাই
হই যে গানের কবি।
 
তোমার নদী তোমার আকাশ
বাতাসে তোমার ওই সুর;
তোমার গন্ধ, স্পর্শ তোমার
মায়ায় ভরা সুমধুর।
যতই লভি তোমার পরশ
কাটেনাতো মায়ার রেশ।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।