করোনা প্রতিরোধে বারিশালের আঞ্চলিক ভাষায় ডুয়েট গান।

 
হারা দিন টট হরো এফির এটটু থাম।
করোনা রোগ আইছে দেশে ঘরেইদ্দা কোম নাম।।
করোল্লা হয় বড়োলোকের মোগো দেয় না দাম।
কামাই হরতে বাইরে মোগো হরা লাগে কাম।।
 
বাইরে গেলে মাস্ক পরবি হাত ধুবি বার বার
গরুর মতো টুহইর পড়তে মুই পারমুনা আর
কতা কইলে চেউগরাও খালি,
হইলে বুঝবি পরিনাম।
 
করোনা রোগ টাউনে থাহে গেরাম-গোঞ্জে নাই
জ্বর কাশির উপসর্গ, ঘরে ঘরে পাই
আয়নাল দুদু শ্বাসকষ্টে
মরছে পরশু পাশের গ্রাম। (কও কি?)
 
করোনার টিকা দেতে আছে যে সরকার
মনেহয় মোগো টিকা লওয়াডা দরকার
মোরা স্বাস্থ্যবিধি মাইন্না চললে
হইবে না আর বিধি বাম।।
 
স্বাস্থ্যবিধি মাইন্না চলা বুদ্ধিমানের কাম
হাত ধুই, মাস্ক পড়ি, করোনারে কই থাম।।
x

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।