ভাদ্দর মাসের এইনা দিনে তাল পাহাইন্না গরমে

 ভাদ্দর মাসের এইনা দিনে তাল পাহাইন্না গরমে
মনের দুঃখে মনের মাইদ্দে আইঙ্গা ওডে চরমে।
পালঙ্গে মুই এলহা ঘুমাই
বাতাস করার মানুষটা নাই
নাইওর গেছে মোর বউ মুই মরতে আছি মরমে।।
 
হে অইলে মোর আন্ধার ঘরের পুন্নিমারই চান
আমি অইলাম চুন সুবারি হে অইলে মোর পান
পরশু গেছে, আইজগোই আনতে যাইতায়ারিনা শরমে?
 
যাওয়ার সোমায় কইয়া গেছে থাকপে রে এক মাস
না কিন্না শাড়ি চুরি, (মনে কয়) খাইছি বররা বাঁশ।।
 
কিনমু আলতা শাড়ি চুড়ি আইজগো হাডে যাইয়া
সব লইয়া আনতে যামু কাইল রওয়ানা দিয়া
কান ধরছি এমন কাম আর হরমুনা এই জরমে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।