ও বরষা! আষাঢ় - শ্রাবন পেড়িয়ে গেল।

 ও বরষা!
আষাঢ় - শ্রাবন পেড়িয়ে গেল।
তবু এই মনের আকাশ
কেন সরসা?।।
 
তুই কি আমার প্রাণের সখা
তুই কি আপনজন
এই বুকেতে দুঃখ কি তুই
করেছিস সৃজন।
তাই কিরে এই পোড়া চোখের
তুই ই ভরসা।।
 
কত রঙ্গে কত রুপে
কত ফুলে সাজিস!
কুল ছাপিয়ে অকুল পানে,
সব নিয়ে তুই ভাসিস।
দেয়া নেয়ার খেলায় যে তুই
মাতিস সহসা।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।