আমার ভাল্লাগেনা কিছুই

 
আমার ভাল্লাগেনা কিছুই
শুধু তোর কথা মনে পড়ে
(আমি) দিবা নিশি খুঁজি ফিরি
পরান বন্ধু তোরে।
 
দিনে খুজি রাইতে খুজি
ঘুমে জাগরনে।
অপেক্ষা ঘুচিবে কবে
মিলবো বন্ধুর সনে।
নাইরে কোথাও কোন আশা।
মিলবে কি রে বন্ধুর দিশা?
কেমনে পাব তারে?
 
এই মনে হয় এই তো তুমি
আবার দেখি নাই।
এদিক সেদিক ঘুরে মরি
কোথাও নাহি পাই
সকলি হায় রঙিন ফানুষ
হাসান বলে মনের মানুষ
মনেই বসত করে।।
x

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।