নাই তুমি নাই

 নাই তুমি নাই
এ ধরায় আনন্দ নাই।।
 
সেদিন বিদায় বেলা
মেঘ রোদ্দুর খেলা
মরুতে মরিচিকায়
তৃষ্ণা মেটাই।।
 
কতো যে স্মৃতির ভীড়
কতো যে আশার নীড়
ভেঙে যায় দুরাশায়
আশার স্বপন।
 
আসবে আবার কভু
বাসনায় মন তবু
অজানার পানে আশা
তরণী ভাসাই।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।