গাঙ্গে যামু মাছ ধরতে মোরা হগলডি (আইজ)
গাঙ্গে যামু মাছ ধরতে মোরা হগলডি (আইজ)
নদীর পারের জাইল্লা মোরা মাছ ধরমু নৌকা ভরা
হেই খুশিতে
নাচি মোরা, বোঝলা ও ভাইডি?।।
ঝড় বইন্না
যতই থাহুক মোরা ডরাই না
কোন কিছুর
ভয়ে কিন্তু মোরা পলাই না
ঢেউয়ের লগে
যুদ্ধ করি
শক্ত হাতে
বৈডা ধরি
মাউচ্ছা
পাগলডি।।
ঝাঁকে ঝাঁকে
ইলিশ ধরি আরো কতো মাছ
হারাডা রাইতে
জোয়ার ভাডায় চলে ঢেউয়ের নাচ
সুখ
দুঃখের/ভটিয়ালী গানে গানে
ভাইস্যা চলি
স্রোতের টানে
মোরা
ব্যবাকডি।।
বউ,
পোলা-পান, নাতি-নাতকুর পাড়া-প্রতিবেশী
সবাইর লগে
মিল্লা-মিশ্যা থাহি হাসিখুশি
নদী ভাঙ্গন
হইলে শুরু
বুকটা হরে
দুরু দুরু
ডউরয়া
পরানডি।।
কথা ও সুর: জহুরুল হাসান সোহেল
গাঙ্গে যামু মাছ ধরতে মোরা হগলডি (আইজ)
নদীর পারের জাইল্লা মোরা মাছ ধরমু নৌকা ভরা
হেই খুশিতে
নাচি মোরা, বোঝলা ও ভাইডি?।।
ঝড় বইন্না
যতই থাহুক মোরা ডরাই না
কোন কিছুর
ভয়ে কিন্তু মোরা পলাই না
ঢেউয়ের লগে
যুদ্ধ করি
শক্ত হাতে
বৈডা ধরি
মাউচ্ছা
পাগলডি।।
ঝাঁকে ঝাঁকে
ইলিশ ধরি আরো কতো মাছ
হারাডা রাইতে
জোয়ার ভাডায় চলে ঢেউয়ের নাচ
সুখ
দুঃখের/ভটিয়ালী গানে গানে
ভাইস্যা চলি
স্রোতের টানে
মোরা
ব্যবাকডি।।
বউ,
পোলা-পান, নাতি-নাতকুর পাড়া-প্রতিবেশী
সবাইর লগে
মিল্লা-মিশ্যা থাহি হাসিখুশি
নদী ভাঙ্গন
হইলে শুরু
বুকটা হরে
দুরু দুরু
ডউরয়া
পরানডি।।
কথা ও সুর: জহুরুল হাসান সোহেল
Comments
Post a Comment