দয়াল- অনেক খুজে পেলাম তোমায় ভক্তজনের অন্তরে

 দয়াল-
অনেক খুজে পেলাম তোমায় ভক্তজনের অন্তরে
ভক্ত যেমন তুমিও তেমন ভক্তের হৃদমাঝারে।।
 
ভক্ত গুনে তুমি রহিম তুমি রহমান
তুমি খালেক তুমি মালেক সর্ব শক্তিমান।
ভক্ত হৃদয় গড়ে তোমায়,
যেমন চেনে নিজেরে।।
 
তুমি গড় তোমায় গড়ে, চলছে যে এই খেলা
ভাঙা-গড়া নিয়ে খেলা চলছে সারাবেলা।
 
মনে ক্রোধ হিংসা নিয়ে যে তোমারে গড়ে;
তাহার ক্রোধ নিয়েই তুমি শাস্তি দাও তাহারে!
হাসান বলে তোমার লীলা
কে বোঝে এই সংসারে?।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।