ও দয়াল তুমি শাস্তি দেবে কারে বলনা

 ও দয়াল তুমি শাস্তি দেবে কারে বলনা
পাপী আর অনুতাপী
ভিন্ন সময় ভিন্ন রূপী
একই মানুষ ভিন্ন সময় কেমনে হয় একজনা?।।
 
যৌবনে রিপু তাড়িত ছিলাম যেই জন
তুমিই বল; বার্ধক্যেতে আমি কি সেই জন?
কারে তুমি শাস্তি দেবে?
মন ভরা যার অনুশোচনা?।।
 
কাঠগড়ায় আনো যদি যৌবনের আমিরে
পরিপুর্ন মানুষ তারে বলবে কেমন করে?
সর্বোত্তম বিচারক তুমি;
(আবার) তুমিই তো আপনজনা।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।