কেন এমন করে তুমি বলো?

 
কেন এমন করে তুমি বলো?
আর একটু কোমল হলে
 ক্ষতি কি বলো?
জানিতো তুমি আর ফিরবে না।।
 
কোথা সে অসীম ভালোবাসা?
কোথায় গেল সেই হাসি?
সেই গান? সেই সুখের আশা?
থেমে যাবে সব, সেতো মেনেছি আমি,
জানি আর প্রেমসুখে ভাসবো না।।
 
একদিন সব থেমে যায় পৃথিবীর এই তো নিয়ম
একদিন পর হয় যে ছিলো অতি প্রিয়তম।।
 
অকারনে ভাঙে যদি মন।
জীবন শেষের আগে,
যদি আসে শেষের সে ক্ষন।
মেনে নেব সবকিছু, একটু হাসি
যদি পাই, হোক তা তোমার করুনা।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।