মায়ের মতন হয় না আপন এই জগতে আর

মায়ের মতন হয় না আপন এই জগতে আর
মায়ের জন্য হইল চেনা জগত সংসার।।
 
নিজের মাঝে রাখলো তোমায় নয়-দশ মাসের তরে
সব কিছু ত্যাগ করিয়া রইলো সে এক ঘরে
প্রসবের যন্ত্রনার যেন জলন্ত অঙ্গার।।
 
বুকে দুগ্ধ দিয়া করলো লালন পালন
আহার-নিদ্রা ত্যাগ করিয়া করিলো যতন
নিজের কথা না ভাবিয়া, ভাবিলো তোমার।।
 
মা হইলো খোদার দেওয়া একটি নেয়ামত
তাহার সেবা যত্ন করা বড় ইবাদত
খোদার পরে তাহার স্থান, যতন করো তার।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।