তুমি ভুল বুঝে আমায় ছেড়ে চলে গেলে দুরে

 
তুমি ভুল বুঝে আমায় ছেড়ে চলে গেলে দুরে
তোমার লাইগা পরান বন্ধু কান্দি সুরে সুরে।।
 
এই কান্দন শুনে সবাই বলে মধুর গান
 তোমার বিলাপে হায়রে কান্দে আমার প্রান
কান্দি আর তোমারে খুঁজি
দিগ-দিগন্ত ঘুরে।।
 
গানে গানে বেধেছিলাম ভালোবাসার সুর
তোমার সঙ্গে গেয়েছি গান কত সুমধুর
সে সুর এখন কণ্ঠে আমার
কান্না হয়ে ঝরে।।
 
আর কি হবে তোমার সঙ্গে দেখা কোনদিন?
দিন ফুরিয়ে চিরনিদ্রার সময় সমাসীন
হাসান বলে দেখা দিও
মরনের পরে।।
x

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।