এসোনা; বৃষ্টিতে ভিজি সারাদিন


এসোনা; বৃষ্টিতে ভিজি সারাদিন।
হয়তো আবার; আসবে কি আসবে না
এ মধুর দিন।।
 
বাঁধন খুলে আজ মনে আকাশে
মেঘ হয়ে ভাসি চল, মাতাল বাতাসে
 জমে থাকা যন্ত্রনা হোক বিলীন।।
 
ধুয়ে মুছে যাক সব, নতুন করে
পরমানন্দে মন উঠুক ভরে।
মিটে যাক লেনাদেনা হিসেবের ঋন।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।