মিডা কতা কইয়ারে মনে মায়া লাগাইয়া

 
মিডা কতা কইয়ারে মনে মায়া লাগাইয়া
কোম্মে গেলা পরান বন্ধু মোরে ছাইরয়া।।
 
ভ্রমর যেমন ফুলের ধারে আয়রে মধুর টানে
হেইরহমই আইয়া মারলা মোরে ভালোবাসার বানে
 বুঝিনাই ছলনা তোমার, পরছিরে প্যাচাইয়া।।
 
বুঝিনাইরে মায়ায় বন্ধুর আছে বিষের জ্বালা
হেই বিষেরই জ্বালায় রে মুই হইলাম ঝালাপালা
 সুযোগ পাইলে জ্বালা তোমায় দিতামরে বুঝাইয়া।।

https://www.youtube.com/watch?v=rEafxUo_0es

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।