প্যাডোর প্যাডোর বিষ্টি পরে মাস চলে আষাঢ়

প্যাডোর প্যাডোর বিষ্টি পরে মাস চলে আষাঢ়
মাছ ধরইয়া আওয়ার কালে
ভরা দুহাইরয়া হালে খাইছিরে পাছার।
 
পুহুর পারের পিছলা কাদায় যেইনা দিছি ঠ্যাং
আচুক্কাঐ ঠ্যাংগের নিচে পড়ছে কোলা ব্যাং।
ঠ্যাং সরাইতে যাইয়া দৌর দিছিরে ছ্যারছ্যার।।
 
আইজগো খামু খেচুরি আর ইলিশা ভাজা ঝোল
পোড়া মচির আচারের তেল মুহে আনে লোল
আষাঢ় মাসের কোলার কইমাছ খাইতে খুব মজার।


Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।