খামু বাইষ্যা হালে মরিচ দিয়া ডউয়া বানানি

খামু বাইষ্যা হালে মরিচ দিয়া ডউয়া বানানি
চত্তির মাসে টেংগা দিয়া মোচরা গাদানি।।
 
 বৈশাখ মাসে কাচা আম ঝিনইয়ে কোরাইয়া
কাচা মরিচ, কৌররা তেল আর নুন দিয়া মাহাইয়া
আরো আছে খুবই মজার জাম ঝাহানি।।
 
 মাদার ফুল আর পাহা তেতুল চাটতে মজা ভাই
কামরাঙ্গা, কাউ, করমচা আর আমড়ার জুড়ি নাই।
কচকইচ্চা গইয়া দেকলে মুহে আয় পানি।।
 
 ফাল্গুন মাসে চুক্কা বড়ই খাই কাচা নুন নিয়া
মাঘ মাসে চাইলতা ছ্যাচা মরিচ মিডা দিয়া
এসব খাইতে যাইয়া কত খাইছি প্যাদানি।

সুর: জহুরুল হাসান সোহেল
বেতারে রেকর্ডিং- ০৬/০৭/২০০৩

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।