তুমি নেই বলে সারাটি দিন তোমায় মনে পড়ে।

 তুমি নেই বলে সারাটি দিন তোমায় মনে পড়ে।
তুমি নেই বলে আকাশ ভেঙ্গে শুধুই বৃষ্টি পড়ে।।
 
তুমি নেই বলে ভেজা বাতাস তোমার পরশ বোলায়
তুমি নেই বলে মেঘলা আকাশ তোমার ছায়া দোলায়
তুমি নেই বলে বিষণ্ণ শ্রাবন অঝর ধারায় ঝড়ে।।
 
তুমি নেই বলে সূর্য্যের হাসি মেঘের আড়ালে লুকায়
তুমি নেই বলে কেয়া, জুঁই কদম ফোটে আবার শুকায়
তুমি নেই বলে পিপাসিত মন বিষণ্ণতায় ভরে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।