এই দুনিয়ার রঙের মেলায় মানুষ কিযে চায়?

 এই দুনিয়ার রঙের মেলায় মানুষ কিযে চায়?
খালি হাতে আসে মানুষ খালি হাতে যায়।।
 
স্বপ্ন চোখে পাহাড় সমান
আছে দেহে বল
ছুটে বেড়ায় জগত জুড়ে
সুধুই নিস্ফল
নিচের দিকে চায়না মানুষ
চায় খালি চায় যতই পায় ।।
 
কেন আইলা এই দুনিয়া
ভাবছ নাকি কভু
কতকি দেখিলা, কিছু
বুছলানারে তবু?
হাসান বলে কানায় কি আর
সাধু বাক্য শুনতে পায়?।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।