হলুদ সাংবাদিক

রাজাকার নুরার পোলায় লোকাল সাংবাদিক
এহন এরে মারে অরে ধরে, হাডে দিগ্বিদিক।।
 
সন্ধ্যা হইলে মেতর পট্টির দুই গেলেস চোলাই ।
গলার ভিতর ঢাইল্লা ভাবে করবে কার ধোলাই?   
কারে করবে বেলাকমেইল আর তোলবে মিথ্যা পিক।।
 
দৈনিক পত্রিকাটি তাহার ছাপায় মাঝে মাঝে
কেউ কেনেনা, নিজ খরচায় পাঠায় সবার কাছে
খোট ধরা আর কাগজ বেচা, এই চলে দৈনিক।।
 
সবাই তারে এড়াইয়া যায় কেউ ডাকে কাছে
সবার পাছায় আঙ্গুল দিতে, সে ঘোরে সবার পাছে
সবাই জানে সে যে একজন হলুদ সাংবাদিক।।



Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।