তুই মানুষ নামের জড়বুদ্ধি (দুর্নীতি বিরোধী গান)

 তুই মানুষ নামের জড়বুদ্ধি,
ভাবিস নিজে খুব সেয়ান!
এই দুনিয়ায় বাঁচবি কয়দিন
সময় থাকতে কর ধেয়ান।।
 
দুই দিনের ওই ক্ষমতাতে করিস রে ‍দুর্নীতি
অন্ধ হয়ে বাপের ঘরে করিস রে ডাকাতি
নষ্ট করিস সেই কাচারি
যেই কাচাররি তুই দেওয়ান।।
 
সময় থাকতে ভাব দেখি তুই, কোনখানে পলাবি
সবাই তোরে চোর বলিবে, চোরের খেতাব পাবি
বলবে তোদের চোরের গুষ্টি
হারাবি সব মান সম্মান।।
 
মনে মনে মিথ্যা রাজা মিথ্যাতে হারাবি
বয়স, সময় সব হাড়িয়ে শুন্যতে দাড়াবি
হাসান বলে সময় গেলে
ফুস করে যাবে পরান।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।