তোমার আগমণে কানন ভরুক ফুলে-ফলে

 তোমার আগমণে
কানন ভরুক ফুলে-ফলে
ভ্রমন গুঞ্জরনে।
সু-স্বাগতম হে অতিথি সু-স্বাগতম।।
সু-স্বাগতম হে প্রিয়জন সু-স্বাগতম।।
 
তুমি দৃপ্ত হস্তে জ্বালাও শিখা অনির্বান
তুমি মুক্তি মন্ত্রে জাগাও সকল সুপ্ত প্রাণ
হোক দিগন্ত উদ্ভাসিত
তোমা হতে হে প্রিয়তম।।
 
তুমি কঠোর হস্তে সরাও সকল জঞ্জাল
আনো সুস্থ্য চিন্তা, শুদ্ধ হোক এ মহাকাল
তুমি সকলের হৃদয়ে
হও বিজয়ী হে অনুপম।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।