শিশুদের মোবাইল ব্যবহারের ক্ষতি বিষয়ক (বরিশাল বেতারের জন্য গান)

 একটি কথা আজকে শোন বলি
ভাবছো যাদের বন্ধু, সেই ট্যাব আর মোবাইল গুলি
করছে ক্ষতি সবার, শরীর আর মনের
তাই কমাতে হবে, মোবাইল ট্যাবের ব্যবহার
এস যত পারি এড়িয়ে এসব চলি।।
 
পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা
বাদ দিয়ে সব চালাও যদি মোবাইল সারাবেলা;
নানান অসুস্থতা ধরবে তোমায় এসে
মনের ওপর চাঁপ বাড়বে, ক্ষতি হবে শেষে।
তাই কমাতে হবে, মোবাইল ট্যাবের ব্যবহার
এস যত পারি এড়িয়ে এসব চলি
এই কথাটি শোন তোমায় বলি।।
 
মুক্ত বাতাস, খেলার মাঠ আর সামাজিক জীবন
রাখবে সুস্থ্য শরীর মোদের, থাকবে সুস্থ মন
হোক;     পড়াশুনা, শিল্প চর্চা শারিরিক কসরৎ 
আমরা হলেম স্বাধীন বাংলাদেশের ভবিষৎ।
তাই কমাতে হবে,  মোবাইল ট্যাবের ব্যবহার
এস যত পারি এড়িয়ে এসব চলি
এই কথাটি শোন তোমায় বলি।।

সুর: জহুরুল হাসান সোহেল
শিল্পী: জারিন

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।