ভাল্লাগেনা কিছুই আমার ভাল্লাগেনা
ভাল্লাগেনা কিছুই আমার ভাল্লাগেনা
কোন কিছুই দেখলে মনে ভাব জাগেনা
কোন রঙেই মনে আমার রঙ লাগেনা
মন ভরানো গানেও মনে তাল লাগেনা।।
সোজা হয়ে হাটতে ব্যাথা আমার পায়ে
পরে ভালো দেখলে আগুন জ্বলে গায়ে
নীতি কথায় ঢক লাগেনা মনের মাঝে
মুখে বলি এক রকম আর ভিন্ন কাজে
মানুষ নামের মুখোশ পড়ি, দাঁত
ঢাকেনা।।
যতই জমাই তবুও দেখি বাড়ছে দেনা
আপন খুজি শেষে দেখি সব অচেনা
আরাম আয়েশ যতই করি শান্তি যে নাই
দিবা রাত্রি দৌড়ে মরি সুখ কোথা পাই?
পেট ভরে খাই তবু আমার পেট ভরেনা।।
Comments
Post a Comment