করোনা ভাইরাস সচেতনতা গান - ০২
(ভাইরে) সময় থাকতে ঘরে থাকা চাই (ও
মিয়াভাই)
নতুন মুসিবত এসেছে
করোনা ভাইরাস এসেছে
ধরলে বাঁচার উপায় নাই।
বেশী বেশী সাবান দিয়া দুই হাত ধোব
আর
মানুষ দিয়া দুরে থাকবো, থাকবো
পরিস্কার
সামাজিক দুরত্ব মেনে চলিবো সকলে
ভীর দেখিলে সেখান থেকে যাবো দুরে চলে।
বাড়ির মধ্যে থাকলে শিশু থাকলে
বুড়াবুড়ি
রাখবো খেয়াল, স্বাস্থ্য বিধি মানবো
পুরাপুরি
সরকারি বিধি নিষেধ মানা ছাড়া উপায়
নাই।।
অসুস্থ হইলে থাকবো আলাদা এক ঘরে
একা একা থাকবো সেথায় ১৪ টা দিন ধরে
এরমধ্যে শ্বাসকষ্ট শুরু যদি হয়
হটলাইনে ফোন করিয়া জানাবো নিশ্চয়
অসুস্থতা এর মধ্যে হলে বাড়াবাড়ি
হাসপাতালে ভর্তি হতে হবে তারাতারি
চিকিৎসকের কাছে সঠিক তথ্য বলা চাই।।
শরীর চর্চা করবো ডেইলি, করবো ঘরের
কাজ
ক্ষেত খামার আর বাড়ির পাশে করবো
কৃষি কাজ
নিয়মিত পোনরো মিনিট রোদ্দুরে
দাঁড়াবো
সাধ্যমত ঘরে বসে ভালো খাবার খাবো
গুজব দিয়া থাকবো দুরে, হবো সচেতন
আতঙ্ক হবোনা ভাই, করবো না টেনশন
পরিবারের সবাইরে নিয়া, আনন্দে কাটাবো
।
সাধ্যমত প্রতিবেশীর সাহায্য করিবো
এই যুদ্ধেও জিতবো মোরা, আজকে বলে
যাই।।
https://www.youtube.com/watch?v=HKNoBkdeRmE
Comments
Post a Comment