তোরে শুধু এই দুই চোখ চায় সারাদিন দেখতে


তোরে শুধু এই দুই চোখ চায় সারাদিন দেখতে;
দিন যায় তোরে নিয়ে গান কবিতা লেখতে।
আমার ভাল্লাগেনা তুই বিহনে
একা একা থাকতে।।

তুই ছাড়া আমার এখন চলছে কঠিন কাল
শীতে ঝড়াপাতার দিনে যেমন পাতার হাল
আমার মনের বাগান তোরে বিনা
আর পারিনা রাখতে।।

তুই কবে হবি আমার এই ভাবনায় রোজ
মনের গহীন কোনে পেলাম ভালোবাসার খোঁজ
আমার ভালোলাগে গানে গানে
তোরে কাছে ডাকতে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।