তোমার জন্মে ফুটলো শাপলা ফুল

তোমার জন্মে ফুটলো শাপলা ফুল।
তোমার জন্মে তীরহারা এক তরণী পেল যে কুল।
তোমার জন্মে লাল সবুজের পতাকাটি পেল প্রান
তুমি জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জন্ম তোমার বীরাঙ্গনার সাহসী মুখের হাসি
জন্ম তোমার সবুজ ক্ষেতের রাখালি বাঁশের বাঁশী
তোমার জন্মে গাছে গাছে আজ দোয়েল গাইলো গান।।

জন্ম তোমার মুক্তি সেনার চির উন্নত  শির
জন্ম তোমার দেশপ্রেমিক এক নির্ভীক অদম্য বীর
তোমার জন্মে বাঙ্গালী জাতি পৃথিবীতে পেল মান।।

সুরকার: জহুরুল হাসান সোহেল।
শিল্পী: সহিদুজ্জামান মামুন
বরিশাল বেতার রেকর্ডিং-01.03.20

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।