ওমাঝি ভাই কোম্মে যাও ওই রঙ্গিলা পাল উড়াইয়া?

ওমাঝি ভাই কোম্মে যাও ওই  রঙ্গিলা পাল উড়াইয়া?
এই পারে আও মোরেও তুমি আনো এট্টু ঘুরাইয়া।।

তোমার নাওয়ের ওই বাদামে লাগলে জোরে হাওয়া
হাল ধইরয়া বইয়া থাকপা লাগবে না নাও বাওয়া
বৈঠা জোরে চালাও যদি যাইবেরে দোম ফুরাইয়া।।

তোমার লগে বানছি মাঝি আমার পরানডারে
তোমার আমার এই বন্ধন থাকেপে জীবন ভরে
মোরে লইয়া যাওরে মাঝি অজানায় হারাইয়া।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।