রোজ হাশরের ময়দানে


রোজ হাশরের ময়দানে
শেষ বিচার হবে যেদিন
পাই যেন তোমার দয়া হে
দয়ার মালিক সেদিন।

পার করো ওহে দয়াময়
পার করো আমারে।
তুমি বীনে নাই কেহ মোর
এ ভব সংসারে
 তোমার দয়ায় কাটে যেন
সকল দুর্দিন।।

রহিম রহমান তুমি
জলিল জব্বার
পাপী-তাপী এই গুনাহগার
বান্দাযে তোমার
দাও হেদায়াত, মাফ করো
নাই উপায় তুমি বীন।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।