ভাল কাজই সঙ্গী হবে, অন্ধকার কবরে।
আপন কেহ থাকবে নারে সবাই গেলে ছেড়ে
ভাল কাজই সঙ্গী হবে, অন্ধকার কবরে।।
দুই দিনের এই দুনিয়াতে কত লোভ লালসা
চাকরীতে ঘুষ দুর্নীতির আর অসৎ ব্যবসা
হচ্ছে ভারী পাপের বোঝা, ও তুই ভাবলি নারে ।।
ঠকবাজি আর মিথ্যাচারের চলছে যে রাজনীতি
জনগন ঠকাতে করো মিথ্যা রীতিনীতি
পরকালে খোদার নীতি পাল্টাবি কি করে?।।
যাবার সময় ঘনিয়ে এলো, সময় বেশী নাই
হাশর মেলায় করবো সদায়, কড়ি কোথায় পাই
হাসান বলে এই দুনিয়ায় কামাও দুহাত ভরে।
Comments
Post a Comment