আল্লাহ পাকের দরবারে সিজদা করে দেখ

নামাজ পড়ে মিলবে কি? মাথা ঝুকিয়ে দেখ
আল্লাহ পাকের দরবারে সিজদা করে দেখ।।

ভাগ্যবান সেই বান্দা, যিনি রোজ পড়েন নামাজ
মুমিন বান্দার রুহু আলো করে এই নামাজ
শয়তানকে অনেক দুর করে দেয় এই নামাজ
অন্তরকে আল্লাহর তালার গোলাম বানিয়ে দেখ।।

সব ভালো কিছুর বরকত বাড়ায় এই নামাজ
 আল্লাহতালার শান শওকত দেখায় এই নামাজ
আল্লার সাথে বান্দার দেখা করায় এই নামাজ
আল্লাহকে দেখবি? আয় জায়নামাজ বিছিয়ে দেখ।।

মুনকার নকীর কবরে সাওয়াল করিলে
বান্দার হয়ে নামাজ সব জওয়াব দিয়ে দিবে
কবর আজাব মাফ হবে রোজ পড়লে নামাজ
ওই রব্বুল আলামিনের প্রেমে মশগুল হয়ে দেখ।।

রব্বুল আলামিনের এক উপহার এই নামাজ
ক্ষমা এবং নাজাতের, শিড়ি এই নামাজ
ঐ জান্নাতের দরজার চাবি এই নামাজ
সব মিলে যাবে নিজ্কে নামাজী বানিয়ে দেখ।।

রব্বুল আলামিন তিনি মালিক ও তিনি
রহিম রহমান আর গাফ্ফার তিনি
সকল ইবাদতের হকদার তিনি
নারাজ হয়ে না যান, বান্দা ঐ খোদাকে দেখ।।



সাবরি ব্রাদার্সের একটি কাওয়ালীর অনুকরনে লেখা।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।