ও চাঁদ তুমি যতই জোছনা ঢালো

ও চাঁদ তুমি যতই জোছনা ঢালো,
আমার প্রিয়া রুপের ছটায়
ম্লান হবে ঐ আলো।।

আঁধার যতই থাকনা ধরায় ঘিরে
আমি তাহার মাঝেই রইবো ওগো
হাজার আলোর ভীড়ে।
প্রেমের সুধায় বিভোর রবো
সেইতো হবে ভালো।।

দুচোখ পানে শুধুই চেয়ে চেয়ে
এই জীবনের মানে গেছি পেয়ে।

সূর্য্য যতই থাকনা দূরে দূরে
সে ছাড়া কি এই ধরাতে
জীবন বাঁচতে পারে?
সেযে আমার তেমনি ওগো
সঞ্জীবনী আলো।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।