আমি তোমার প্রেমের অনুরাগী


আমি তোমার প্রেমের অনুরাগী
তোমার দয়া চাই
দয়াময় রহিম রহমান
তোমায় দয়া কোথায় গেলে পাই।।

খুঁজি তোমায় দ্বারে দ্বারে
পথে আর প্রান্তরে
সাগরে পর্বতে খুজি
শহরে বন্দরে
দেখা তোমার পাইনা,
জানি রইয়াছো সদাই।।

অন্তরে ঠাই নিছো নাকি
আসমানের উপরে
গীর্জা প্যাগোডাতে নাকি
মসজিদে মন্দিরে,
তোমায় স্মরি পলে পলে
তোমার দিদার চাই।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।