বন্ধুর প্রেমে পাগল হইয়া ঘুরি যে রাস্তায়


বন্ধুর প্রেমে পাগল হইয়া ঘুরি যে রাস্তায়
যেখান দিয়া বন্ধু আমার আসে আবার যায়
পথ আমার সাথী এখন এই বিশ্ব নিখিলে
বন্ধুয়ায় কামড় দিছে দিলে।।

তারে আমার লাগে এখন দৃষ্টি সীমানায়
খাবি খাই মাছের মতোন যদি আড়াল যায়
সে ছাড়া আন্ধার তেমন, যেমন চোখ বুজিলে।।

কেমন কইরা কি হইলো, বুঝলাম না একবার
বেহায়া মনটা এখন নাইরে আর আমার
বাঁচা দায় এই দুনিয়ায় তারে না পাইলে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।