জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান
জাতির পিতা বঙ্গবন্ধু
মুজিবুর রহমান
তোমার স্মৃতি এই
বাংলায়
ভালোবাসায় বহমান।।
গহীণ অন্ধকারে তুমি
জ্বলে ওঠা রবি
উত্তাল জনসভার তুমি
বিদ্রোহী কবি
পরাধীন এই জাতিরে দেখালে
বিজয় সম্মান।।
নির্যাতিতের তরে, সয়েছো
অত্যাচার
ছিনিয়ে আনতে মুক্তি, ভেঙ্গেছো রুদ্ধদ্বার,
আজো স্মরি মোরা
শ্রদ্ধাভরে হে
কালজয়ী মহাপ্রান।।
কথা ও সুর: জহুরুল হাসান সোহেল
Comments
Post a Comment